বিয়ে করেলেন জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার। গত ২২ জুলাই কনে ইফাত কথার সঙ্গে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

জানা যায়, ময়মনসিংহের মেয়ে কথা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

নিজের বিয়ের বিষয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী কথার সঙ্গে একটি ছবি পোস্ট দেন মুনিম।

ছবির ক্যাপশনে মুনিম লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই আমন্ত্রণ জানাতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।’

মুনিম অবশ্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার বিয়ের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পান। আগামী ২৬ জুলাই জাতীয় দলের সঙ্গে ঢাকা ছাড়বেন তিনটি টি-টোয়েন্টি খেলা এই তরুণ ওপেনার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান