বিয়ে করলেন ম্যাক্সওয়েল

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারতীয় সংস্কৃতি-ভাষার সঙ্গে ভালোই সখ্য গড়ে উঠেছে অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এরই মধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স। ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম-বিনি রমন। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলীয় তারকা।

আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অসি তারকা। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখলেন অসি অলরাউন্ডার। বিয়ের খবর নেটমাধ্যমে দেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তারা।

সেখানে বিনি লিখেছেন, ‘ভালোবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’ দুজনের পরিচয়টা ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনের মধ্যেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। অবশেষে বিয়েটাও সেরে ফেললেন।

ভারতীয় কন্যা বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিনি পেশায় একজন ফার্মাসিস্ট। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার