বিয়ের প্রতিশ্রুতিতে শিক্ষিকাকে ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ১২ বছর ধরে চলছিল প্রেম। সে সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়েছে শারীরিক সম্পর্কও। তবে প্রেমিকা বিয়ে করতে বলায় তাতে আপত্তি জানান প্রেমিক। এরপর পেশায় শিক্ষিকা ওই নারী ধর্ষণের অভিযোগে মামলা করলে গ্রেপ্তার হন পেশায় শিক্ষক ওই আসামি। পরে তাকে রিমান্ডের নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা আদালত।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, গ্রেপ্তার শিক্ষকের নাম অর্পণ তরফদার। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। বনগাঁর পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকার বাসিন্দা অর্পণ।

অর্পণের সঙ্গে ১২ বছর আগে একই এলাকার এক শিক্ষিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে পড়ালেখা করতেন। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হওয়ার পর চাকরির জন্যও একসঙ্গে পড়ালেখা করতেন তারা। সেই সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এলাকাবাসীও তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে জানতেন।

পরবর্তী সময়ে দুজনেই আলাদা আলাদা বিদ্যালয়ে চাকরি পান। অভিযোগকারী শিক্ষিকা অন্য জেলায় চাকরি করতে যান। সে কারণে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ কমে যায়। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক তার প্রেমিকাকে এড়িয়ে চলতেন বলে অভিযোগ করা হয়েছে।

কয়েক দিন আগে ওই শিক্ষিকা তার প্রেমিক অর্পণকে বিয়ের কথা বলেন। তবে বিয়ে করতে অস্বীকার করেন অর্পণ। এরপরই বনগাঁ থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা।

ওই মামলায় গতকাল বুধবার দিবাগত রাতে অর্পণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে রিমান্ড আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তার রিমান্ডের আদেশ দেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্পণ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান