বিয়ের পিঁড়িতে সারিকা

15617_sarikaবিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনয়শিল্পী সারিকা। না, এটা কোন নাটকের গল্প নয়। সত্যি সত্যিই এবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। জানা যায়, সারিকার হবু বর ব্যবসায়ী মাহিম করিম। প্রেম নয়। মাহিম করিম ও সারিকা জাহানের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। এমনটাই জানান সারিকা। তিনি আরও জানান, আগামী ৪ঠা এপ্রিল পারিবারিকভাবে তার আকদ অনুষ্ঠিত হবে। হঠাৎ বিয়ের খবর প্রসঙ্গে সারিকা বলেন, সুখবর হঠাৎ পেলেই বেশি আনন্দ। সারপ্রাইজ দেয়ার জন্যই হঠাৎ করে খবরটি দিয়েছি। অবশ্য বিয়ের বিষয়টি সত্যি বলতে হুট করেই ঘটেছে। কারণ, আমার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে বিমান চালানোর প্রশিক্ষণ নেয়ার। সে বিষয়ে অনেক দূর এগিয়েছি। তবে এখন ভাবছি বিয়ে করে সংসার গুছাবো। পাশাপাশি দেশেই পাইলট হওয়ার ট্রেনিং নিবো। কারণ, বিমান আমি চালাবোই। এ ব্যাপারে আমার হবু স্বামীরও আগ্রহ রয়েছে। এদিকে আরও জানা যায়, ৪ঠা এপ্রিল পারিবারিকভাবে আকদ অনুষ্ঠিত হলেও শিগগিরই বিয়ের বাকি আনুষ্ঠানিকতা পালন করা হবে জমকালো আয়োজনে। অন্যদিকে প্রেম-বিরহে মিডিয়া থেকে আড়ালে যাওয়া অমিত সম্ভাবনাময়ী সারিকা অদূর ভবিষ্যতেও অভিনয়ে আসার সম্ভাবনা ক্ষীণ বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। এ প্রসঙ্গে সারিকার জবাবটাও বেশ স্পষ্ট। তিনি বলেন, অভিনয়-মডেলিং-এর প্রতি আমার সব আগ্রহ উবে গেছে বহু আগে। বললাম না, এখন আমি পাইলট হওয়ার স্বপ্ন দেখছি। সঙ্গে যুক্ত হচ্ছে নতুন জীবন। সব মিলিয়ে অভিনয়-মডেলিং-এ আপাতত আগ্রহ নেই। তবে দূর ভবিষ্যতে শখের বসে হয়তো দু-একটা কাজ করতে পারি। ব্যস এটুকুই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার