বিয়ের পরও লুকিয়ে প্রেম, ধরা পড়তেই প্রেমিকার জুতাপেটা খেলেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : অনেক পুরুষ বিবাহিত হওয়ার পরেও একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ধরা না পড়া পর্যন্ত সেসব সম্পর্ক গোপনই রাখেন তারা। হঠাৎ যদি সেই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় তাহলে প্রেমিকার কাছে গুনতে হয় শাস্তি। এমনই এক শাস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভারতের আসানসোল পৌরনিগমের ৭১ নম্বর ওয়ার্ডে কুলটির রানিতলা এলাকায় ঘটেছে এ ঘটনা।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের কথা লুকিয়ে ওই যুবক দিনের পর দিন এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের বিষয়টি যখন ফাঁস হয় তখন সালিশি সভা ডেকে সবার সামনে নিজের জুতা খুলে যুবককে বেধড়ক মারেন ওই তরুণী। এমনকি থুতু ফেলে চাটতেও বাধ্য করা হয় তাকে। এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

জানা গেছে, বিবাহিত এক যুবক নিজের পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক করেছিলেন এক তরুণীর সঙ্গে। ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিশি সভা বসানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃণমূল নেতাদের সামনে ওই তরুণী ওই যুবককে প্রথমে জুতোপেটা করেন। পরে তরুণীর থুতু চাটানো হয় ওই অভিযুক্তকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান