বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

news-image

নীলফামারী প্রতিনিধি : বিয়ের দাবিতে নীলফামারীর ডোমারে প্রেমিক লিপন রায়ের বাড়িতে গত তিনদিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। লিপন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে।

ওই কলেজছাত্রী জানান, ৬ বছর আগে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে গত দুই বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের মন্দিরে আমরা বিয়ে করি। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে কয়েকদিন অবস্থান করি। সেখানে লিপন নিজে উপার্জনশীল হওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখতে আমাকে অনুরোধ করে। লিপনের কথামতো আমি বিয়ের বিষয় গোপন রাখি ও নিজ নিজ স্থানে ফিরে আসি। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার সঙ্গে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই আমার বাড়ি থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়িতে আসি ও তার পরিবারকে আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে অবগত করি।

এ ব্যাপারে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিনদিন ধরে আমার বাড়িতে আছে। শুনতেছি তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি সুরাহ করার জন্যে মেয়েটির বাড়িতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠিয়েছি।

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বিশেষ কাজে ঢাকায় আছি। বিয়ের দাবিতে কলেজছাত্রীর অবস্থান করার কথা শুনেছি। উভয় পক্ষ বসে যেটা ভালো হয়, সেই সমাধান করা উচিত বলে আমি মনে করি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান