বিয়ের চার মাসেই যমজ সন্তানের মা হলেন নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের আড়াই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট। এখনও তার সন্তান ভূমিষ্ঠ হয়নি। ঠিক এখানেই আলিয়াকে হার মানালেন দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী নয়নতারা। বিয়ের ঠিক চার মাসের মাথাতেই যমজ পুত্র সন্তানের মা হলেন তিনি ও পরিচালক বিঘ্নেশ শিবন।

এমনিতে নয়নতারা যে মা হতে চলেছেন সেই খবর ছিলই। গতকাল সামাজিক মাধ্যমে সন্তানসহ মায়ের ছবি পোস্ট করলেন বিঘ্নেশ। লিখলেন,‘তোমাদের তিনজনকেই খুব ভালবাসি।’ ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট হতেই ‘হিট’। বয়ে গেল লাখখানেক লাইক আর শুভেচ্ছাবার্তার বন্যা।

দক্ষিণী সিনেমার সফল নায়িকাদের তালিকায় নয়নতারার নাম প্রথমসারিতে। মালয়ালি খ্রিস্টান পরিবারে বড় হয়ে ওঠা তার। পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। ২০১৫ সালে বিঘ্নেশের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। চলতি বছরের জুন মাসে বিয়ে হয় তাদের। বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের মিলনমেলায় পরিণত হয় সেই বিয়ে।

বিয়ের পর থেকেই একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নয়নতারা ও বিঘ্নেশ। তবে রোববারের পোস্টে সবাইকে চমকে দেন তারা। দুই যমজ সন্তানের ছোট্ট ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন বিঘ্নেশ। ছবিতে তাকে ও নয়নতারাকে পা দু’টিতে চুমু খেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে বিঘ্নেশ জানিয়েছেন, সন্তানদের নাম রাখা হয়েছে উইয়ার ও উলাগাম।

তবে এরপরেও রয়েছে কৌতূহল। বিয়ের চার মাসেই কীভাবে যমজ সন্তানের মা হলেন নয়নতারা? অনেকে মনে করছেন সারোগেসির মাধ্যমে তার সন্তানদের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

কিছুদিন আগেও স্বামীর সঙ্গে বিদেশে জন্মদিন উদযাপন করতে গেছে তাকে। করেছেন দক্ষিণী পরিচালক আতলি ‘জওয়ান’ সিনেমার শ্যুটিং। সিনেমাটিতে প্রথমবারের মতো সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার