বিশ্ব ইজতেমায় ৯ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার দুই পর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ইজতেমার সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুসল্লিদের মধ্যে সর্বমোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে প্রথম পর্বে মারা গেছেন চারজন এবং দ্বিতীয় পর্বে মৃত্যু হয়েছে পাঁচজনের।

সোমবার বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য স্বাস্থ্য বিভাগের নেয়া কার্যক্রম ও পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্বের ইজতেমা শুরুর আগের দিনেই (১২ জানুয়ারি) দুইজনের মৃত্যু হয়েছে, ইজতেমার প্রথম দিনে (১৩ জানুয়ারি) একজনের মৃত্যু হয়েছে, দ্বিতীয়দিনেও একজনের মৃত্যু হয়েছে। তবে ইজতেমার তৃতীয় দিন আখেরি মোনাজাতের দিন কারও মৃত্যু হয়নি। এরপর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিনে (২০ জানুয়ারি) তিনজনের, দ্বিতীয় দিনে একজনের এবং তৃতীয় ও শেষ দিনে আরও একজনের মৃত্যু হয়েছে।

দুই পর্বের ইজতেমায় সরকারের স্বাস্থ্য বিভাগ পরিচালিত ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহে পরিচালিত মেডিকেল ক্যাম্পের বহিঃবিভাবে মোট ২ হাজার ৯৪১ জন, দন্ত বিভাগে ১৪৮ জন এবং জরুরি বিভাগে (প্রাথমিক সেবা) ৯২৫ জন চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও কার্ডিয়াক সেবা নিয়েছেন ৯০ জন, অ্যাজমা সেবা নিয়েছেন ৮২ জন, ট্রমা ও অর্থো সার্জারি সেবা নিয়েছেন ১১৪ জন, ডায়রিয়া আক্রান্ত হন ৩৮ জন, বার্ন হন ১৩ জন, ভর্তি রোগী (ইনডোর) ৯৪ জন। এছাড়া ইজতেমা মেডিকেল ক্যাম্প থেকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৯৪ জন রোগীকে।

অধিদপ্তর জানায়, ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহসহ জরুরি অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা রেখেছিলো স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ৬টি কেন্দ্রে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে তুরাগ নদীর উত্তর পাশে আর রেড ক্রিসেন্টের সহায়তায় দক্ষিণ পাশে চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে ১৩-১৫ জানুয়ারি। এতে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেন। আর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে মাওলানা ওয়াসেকের অনুসারীরা অংশ নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান