বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত হাজার ৪২৩ জন মারা গেছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হলো ৪৯ লাখ চার হাজার ৬৫১ জনের।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৪৭ হাজার ৬৩০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৪ কোটি আট লাখ ২৩ হাজার ৫৯৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন এবং মারা গেছে সাত লাখ ৪৩ হাজার ৮৮০ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৬৬ জন এবং মারা গেছে এক হাজার ৭০৫ জন।

ক্ষতিগ্রস্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৫২ হাজার ৬৮৭ জন। সে দেশে এখন পর্যন্ত মারা গেছে চার লাখ ৫২ হাজার ৮৪৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৬৩ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৬ জনের। তার মধ্যে ছয় লাখ দুই হাজার ৭২৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৩৯ জন এবং মারা গেছে ৫২৬ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এরপর যথাক্রমে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান