বিশ্বে করোনায় ৪ লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৯৬২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।

মঙ্গলবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৭০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন এবং মৃত ১৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত ১৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৩ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৯ জন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার