বিশ্বে একদিনে রেকর্ড শনাক্ত ২৭ লাখ, শীর্ষে যুক্তরাষ্ট্র

news-image

বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ ২৭ লাখ ১৮ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩০ কোটি ৩৮ লাখের বেশি। এক সপ্তাহে বিশ্বে সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ। একদিনে ৬ হাজার ৬৯৮ মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ৫৪ লাখ ৯৭ হাজারের বেশি।

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনার সংক্রমণ শনাক্তের হার। এ তালিকায় শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। একদিনে সর্বোচ্চ ৮ লাখ ৪৯ হাজারের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। দেশটিতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, ওমিক্রনের আক্রান্ত হয়ে দেশটিতে শুক্রবার হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ফাইজারের টিকা শিশুদের করোনায় গুরুতর আক্রান্ত না হওয়া থেকে অন্তত কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ কেন্দ্র।

এদিকে যুক্তরাজ্যে হাসপাতালে করোনা রোগী ভর্তি বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২২৯ জনের ও শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজারের বেশি।

পরের অবস্থানেই রয়েছে ফ্রান্স। মাত্র দু’দিনের ব্যবধানে দেশটিতে আবারো ৩ লাখ ৩০ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ইউরোপ। প্রাণহানি কম হলেও, ইতালি স্পেনে দিনে লাখ থেকে পৌণে দু’লাখ করোনা শনাক্ত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। ভারত নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৩৭৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫।

একদিনে স্পেন নতুন আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৯০০। দেশটিতে ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে একদিনে ১ লাখ ১০ হাজারের বেশি শনাক্ত হয়েছে আর্জেন্টিনায়। দেশটিতে ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। ইতালি নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪। গত ২৪ ঘণ্টায় ২২৩।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯০০ জন ও মৃত্যু হয়েছে ১৪৮ জনের। রাশিয়ায় আক্রান্ত ১৬ হাজার ৭৩৫ ও মৃত্যু ৭৮৭, তুরস্কে আক্রান্ত ৬৩ হাজার ২১৪ ও মৃত্যু ১৫৭, জার্মানিতে আক্রান্ত ৫৯ হাজার ৩৯৩ এবং মৃত্যু ২৮৪।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার