বিশ্বের সব স্বৈরাচারকে টেক্কা দিয়েছে আওয়ামী সরকার : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বিশ্বের সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জন সমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

গত রবিবার ময়মনসিংহের পাগলা থানার পাঁচবাগে পাগলা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয় এবং যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের মোটর সাইকেলও ভেঙে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

‘ছাত্রলীগ কর্তৃক এই সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ মঙ্গলবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতকারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয়াসহ যুবদল নেতা শাকিলকে বেধড়ক পিটিয়ে আহত গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীর দর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।’

বিবৃতিতে তিনি ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার’ এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান