বিশ্বের সবচেয়ে বড় সাইবার অ্যাটাকের সমাধান মিলেছে!

news-image

অনলাইন ডেস্ক : হাঁফ ছেড়ে স্বস্তি! বিশ্বের সবচেয়ে বড় সাইবার অ্যাটাক আপাতত বন্ধ করার উপায় হাতে চলে এসেছে। ম্যালওয়ারটি নিয়ে কাজ করতে করতে আচমকাই একটি ‘সুইচ’ হাত আসে ব্রিটেনের এক সুরক্ষা বিশেষজ্ঞের। যার মাধ্যমে আপাতত বন্ধ করা যাবে এই বিশাল সাইবাল অ্যাটাক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

বিশ্বের প্রায় ১০০টি দেশ সাইবার অ্যাটাকে আক্রান্ত। যার মধ্যে রয়েছে ভারতও। ভেঙে পড়েছে গোটা ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা। প্রচুর তথ্য ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। সাইবার অ্যাটাক আটকাতে দাবি করা হয়েছে ৩০০ থেকে ৬০০ ডলার।

‘অ্যাক্সিডেন্টাল হিরো’ ওই প্রযু্ক্তিবিদ জানিয়েছেন, সামান্য কিছু ডলারের বিনিময়ে একটি ডোমেইনে রেজিস্টার করেন তিনি। যারপরই ওই অ্যাটাক আটকাতে সমর্থ হন। তিনি আরও জানিয়েছেন, ‘ওয়ানাক্রাই (WannaCry)’ এই কোড নামে ‘কিলিং সুইচ’ ডোমেইনটি, ম্যালওয়াটির মধ্যেই লুকিয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে অ্যাটাক বন্ধ করার জন্যই এই ব্যবস্থা করে রাখা।

‘কিলিং’ ডোমেইনটি দেখতে আর পাঁচটা সাধারণ ওয়েবসাইটের মতই। সেখানে ‘রিকোয়েস্ট’ পাঠালে যদি পাল্টা রিকোয়েস্ট ফেরত আসে এবং ডোমেইনটি ‘জীবিত’ দেখায়, তাহলে বুঝতে হবে যে ‘কিল সুইচ’ কাজ করেছে। এবং ম্যালওয়ারের ছড়িয়ে পড়া আটকানো গেছে। জানিয়েছেন ওই সুরক্ষা বিশেষজ্ঞ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার