বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম উঠে এসেছে। আর সব অ্যাথলেটের তালিকা তিনি দ্বিতীয়। শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস।

শীর্ষ আয় করা ফুটবলার হতে আর্জেন্টাইন তারকা মেসি পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারকে। যদিও গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে পাড়ি দিয়েছিলেন। তবে আর্থিক দিক থেকে তিনিই সবাইকে টপকে গেছেন।

মেসি বেতন ও অনান্য সব মিলিয়ে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। মূলত বেতনের বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কয়েকটি সংস্থার দূত হিসেবে কাজ করেই এই আয় করেছেন তিনি। যার মধ্যে সম্প্রতি যোগ হয়েছে সৌদি আরবের পর্যটন খাতের দূত হিসেবে নিজের নাম লেখানো।

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা রোনালদো গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। আর ১০৩ মিলিয়ন ডলার আয় করে তার ঠিক পরেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান