বিশ্বের শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মালিক হতে যাচ্ছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে যুক্ত হচ্ছে নতুন ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, সামারাত-টু নামের ৫০টি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে যুক্ত হবে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের উচ্চতা প্রায় ১৪ তলা ভবনের সমান।

রোগোজিন এক টুইটে আরও জানিয়েছেন, রাশিয়ার কামচাতকা এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র।

গত মাসে সামারাত-টু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য কোনও অস্ত্র পৃথিবীতে নেই। সামারাত-টু ক্ষেপণাস্ত্র বিশ্বের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সব ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। শত্রুরা রাশিয়াকে হুমকি দেওয়ার আগে অন্তত দুই বার এ অস্ত্র সর্ম্পকে চিন্তা করবে।

২০১৮ সালে প্রথম এই অস্ত্রের কথা শোনা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছয় হাজার ২০০ কিলোমিটার থেকে ১১ হাজার ৮০০ কিলোমিটার বলে ধারণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান