বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে বিমান ভ্রমণের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাদুঘরটি আলউলার রয়্যাল কমিশন ও সৌদিয়া বিমানের একটি যৌথ প্রকল্প। এতে আলউলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো প্রদর্শন করা হবে।

সৌদি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট আরাবিয়া’ নামে একটি ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারিও দেখতে পারবেন। যেটা এ বছরই উদ্বোধন করা হয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুট ভ্রমণের সময় ওই ডকুমেন্টারির একটি ভূমিকা প্রদান করবেন এবং জাদুঘরের শিল্পকর্ম সম্পর্কে ব্যাখ্যা দেবেন।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আলউলায় একটি বড় কাজ চলছে। আমরা এখানকার জটিল প্রকৃতি বুঝতে শুরু করছি। আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন এবং আমরা ধীরে ধীরে এর গোপনীয়তা আবিষ্কার করছি। বিমান ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পারবো।

কমিশনের প্রধান বিপণন কর্মকর্তা ফিলিপ জোনস বলেন, জাদুঘরটি আলউলার প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটি সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলেও মনে করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান