‘বিশ্বাসই হয় না আমি মা হয়েছি’

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেছেন তিনি। তার এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। তবে মা হওয়ার পর এই অভিনেত্রী জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলা চলে।

তবে সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিও দেখা গেছে, ছেলেকে কোলে নিয়ে ভীষণ চিন্তায়, চোখের তলায় কালি পড়েছে রূপসার! কিন্তু কেন তিনি তিনি চিন্তিত, বিষয়টি জানালেন।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, তিনি কী করে ছেলেকে স্বাস্থ্যকর খাবার খাওয়াবেন? আসলে এটি একটি ভাইরাল রিল। মা ছেলের এই মজার মুহূর্ত নিজের ওয়ালে রেখে দিতে চান রূপসা।

মাতৃত্বকালীন এই সময়টা ঠিক কীভাবে কাটছে অভিনেত্রীর, তা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন তিনি। বলেন, ‘যে রিলটা পোস্ট করেছি ওটা এক্কেবারে আমার জন্য। সত্যি তো নিজেই এখনও ভেবে উঠতে পারছি না যে আমি মা হয়ে গেছি। একটা ছোট্ট ছেলে কোলে নিয়ে বসে আছি। ওর সঙ্গে প্রতিটা মুহূর্ত সারা জীবনের সম্পদের মতো। সায়ন, আর আমার মা দু’জনে সাহায্য না করলে যে কী করতাম।’

রূপসা জানালেন, এখন তার বেশিরভাগ সময়টা রাত জেগেই কাটাতে হচ্ছে। আর প্রতিদিন একটু একটু ছেলেকে বড় হতে দেখছেন, সঙ্গে নিজেও বড় হচ্ছেন। তার নানা কার্যকলাপ, হাত পা নাড়া, সবটা মন দিয়ে দেখছেন। বললেন, ‘এটা বোধহয় একটা মানুষের জীবনের সবথেকে বড় প্রাপ্তি।’

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সামাজিক বিয়ের বছর ঘোরার আগেই রূপসা সায়নদীপের জীবনে আসে তাদের সন্তান। ছেলের নাম রাখা হয়ে গেলেও এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ তারা। রূপসা জানান, ‘ইচ্ছা আছে নাম প্রকাশটা একটু আনুষ্ঠানিক ভাবেই করব।’ তবে আপাতত নিজের মাতৃত্ব দারুণ উপভোগ করছেন রূপসা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার