বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি। তাই অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধরে নেওয়া যায়।

আজ বৃহস্পতিবার অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

এদিকে ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইতোমধ্যে যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তার নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত।

ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে সমর্থন জানানো দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান