বিশ্ববাসীর জন্য ফেসবুক সাম্রাজ্যের দরজা খুলে দিলেন জুকারবার্গ

news-image

বিশ্ববাসীর জন্য ফেসবুক সাম্রাজ্যের দরজা খুলে দিলেন সিও মার্ক জুকারবার্গ। কীভাবে কাজ চলে তাঁর কোম্পানির, সর্বসমক্ষে এই প্রথম তা তুলে ধরতে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের হেডকোর্য়াটারের লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা গেছে এই টেক জায়েন্টের কর্মকাণ্ড চলে বিশাল একটি ওয়ার্কস্পেসে, যেখানে নেই কোনও কিউবিক্যাল বা কেবিন। বড়বাবুদের জন্য কাচের ঘরের কোনাে ব্যবস্থা নেই সেই অফিসে।

এমনকি জুকারবার্গের ডেস্কটাও রয়েছে সবার মাঝে, অতি সাধারণভাবে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তির কাজের জায়গাটা অতি সাধারণ। বইয়ে ঠাসা ডেস্কে কোথাও নেই কোনাে বাহুল্যের ছোঁয়া। ভিডিওতে ফেসবুকের সিও বলেছেন, 'খোলা জায়গায় সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করলে, তাতে পরস্পরের মধ্যে সংযোগ ও আলোচনা খুব সহজভাবে করা যায়। আমাদের পরিষেবার সাফল্যের অন্যতম চাবিকাঠিই হল এই টিমওয়ার্ক।' সম্প্রতি জুকারবার্গ ঘোষণা করেছেন, ২৭ সেপ্টেম্বর ফেসবুকের হেডকোয়ার্টারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাউন হলে তাঁর ও মোদীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। বিশ্বজুড়ে ১.৪৪ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১২৫ মিলিয়নই ভারতের বলে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার