বিশ্ববাজারে শাওমির চমক লাগানো ফোন ব্ল্যাক শার্ক

news-image

অবশেষে সারা বিশ্বে অপেক্ষায় থাকার গেমারদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চীনের পর এবার বিশ্ববাজারে মুক্তি পেতে যাচ্ছে শাওমির গেমার সিরিজ ফোন ব্ল্যাক শার্ক। চীনে রেজার ফোনের এর সঙ্গে পাল্লা দিতে ব্ল্যাক শার্ক উন্মোচন করেছিল শাওমি।

সম্প্রতি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে ব্ল্যাক শার্ক এর পরবর্তী ভার্সান দেখা গিয়েছে। এবার ব্ল্যাক শার্ক-এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হল। ফলে বিশ্ব বাজারে ব্ল্যাক শার্ক উন্মোচন এখন শুধুই সময়ের অপেক্ষা।

যা যা থাকছে এই ফোনে:

লিকুইড কুলিং সিস্টেম সমৃদ্ধ শাওমি ব্ল্যাক শার্ক ২ তে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, অ্যাড্রেনো ৬৩০ জিপিইউ, ৮ জিবি র‍্যাম। মূলত ভারি গেম খেলার সময় একাধিক স্তরে ফোনটিকে ঠাণ্ডা রাখবে এই লিকুইড কুলিং সিস্টেম । ফলে একটানা গেম খেলে ফোন গরম হবে না। এছাড়াও ফোনের তাপমাত্রা ৮ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনার ক্ষমতা রয়েছে কুলিং সিস্টেমটির।

আগের মডেলের থেকে নতুন মডেল আকারে একটু ছোট হলেও ফোনে থাকবে একটি ৫.৯৯ ইঞ্চি ফুলএইচডিপ্লাস ডিসপ্লে। তবে এবার ফোনটির ক্যামেরাতেও থাকছে বিশেষত্ব । এর সামনে থাকবে এফ/২.২ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে এফ/১.৭৫ অ্যাপারচারের ২০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।

ফোনের ভিতরে থাকছে ৪ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি।বাংলাদেশের বাজারে এর আনুমানিক অফিশিয়াল মুল্য হতে পারে ৪৪ হাজার ৯০০ টাকা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার