বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দাম স্থিতিশীল থাকার তিন দিন পর আজ সোমবার ডলারের মানবৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ায় জ্বালানি তেলের দাম কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হওয়ার মূল কারণ হচ্ছে ডলারের মান বেড়ে যাওয়া এবং অন্য মুদ্রার মান স্থিতিশীল কিংবা হ্রাস পাওয়া।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৫ দশমিক ৫৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৬৫ ডলারে। গত অক্টোবরে কমে হয়েছিল ৮৯ দশমিক ২৯ ডলার।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন স্থিতিশীল থাকার পর সোমবার কমল তেলের দাম। সপ্তাহের মাঝামাঝি পর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের তেলের দাম কমায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

জাপানের অর্থনীতিবিদ তাতসুফুমি ওকোশি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ডলার শক্তিশালী হচ্ছে, আর অন্যান্য মুদ্রার মান হয় স্থিতিশীল আছে, নয়তো কমছে। ফলে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হচ্ছে। তেলের জন্য ডলার কেনা বাবদ এখন অতিরিক্ত দেশীয় মুদ্রা ব্যয় করতে হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের। আবার ডলার শক্তিশালী হয়ে উঠতে থাকায় ব্যাংকগুলোর সুদের হারও বাড়িয়ে দিচ্ছে। এ কারণে স্বাভাকিভাবেই কম পরিমাণ তেল কিনছে বিভিন্ন দেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত যদি এই পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা আছে।’

চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেলের ক্রেতা। কিন্তু নিজেদের মুদ্রার মান কমে যাওয়ায় বিশ্ববাজার থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে চীন। একই সময়ে রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ তেল কিনছে দেশটি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মন্দাভাব শুরু হয় জ্বালানি তেলের বাজারে। এই যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ববাজারে আসতে পারছে না রাশিয়ার জ্বালানি তেল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার