বিশ্ববাজারে কমল সোনার দাম

news-image

অনলাইন ডেস্ক : স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশ্বজুড়ে ব্যাংকিং সংকট নিয়ে আশঙ্কা হ্রাস পেয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে ঝুঁকিপূর্ণ সম্পদের চাহিদা কমেছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজ বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৬০ ডলার ৯১ সেন্টে। আগের কার্যদিবসে যা ১ শতাংশ বেশি ছিল।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬২ ডলার ১০ সেন্টে।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘আমরা দেখছি; স্বাভাবিকভাবে স্বর্ণের দাম কমছে। একদিন আগেও প্রতি আউন্সের দর ছিল ১৯৭৫ ডলার। সেখান থেকে ধাতুটির মূল্য কমছে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান