বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়ে কোচের পদ ছাড়লেন মার্টিনেজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ সাফল্য তৃতীয় হওয়া এবং সেটি এসেছিল ২০১৮ বিশ্বকাপে রবার্তো মার্টিনেজের অধীনেই। ধারণা করা হচ্ছিল কাতার বিশ্বকাপে হয়তো আরও ভালো কিছু করবে তার দল। কিন্তু সেই পরীক্ষায় ফেল করলেন এই স্প্যানিশ কোচ। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো বেলজিয়াম। সেই ব্যর্থতার দায় নিয়ে নিজেও দিলেন পদত্যাগের ঘোষণা।

বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র হওয়ার পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রবার্তো মার্টিনেজ।

বেলজিয়ামের সামনে সুযোগ ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তার দল। গোলশূন্য ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নেয় তারা।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। এটা খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত। আমি আর এগোতে পারবো না। খেলোয়াড় এবং কোচিং স্টাফ সবাইকে বিদায় জানাচ্ছি। আমি এখানেই বিরতি নিচ্ছি। যদি আমি বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতাম তবুও এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।’

রেড ডেভিলসদের এ কোচ বিদায় বলার আবেগঘন মুহূর্তে আরও বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচ জেতা সহজ কাজ নয়। কানাডার বিপক্ষে আমরা জিতেছিলাম। কিন্তু পরের ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আমরা মরক্কোর সঙ্গে হেরে যাই। আমরা প্রস্তুত ছিলাম না এমন কিছুর জন্য। আজকে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু শেষটা আমাদের পক্ষে আসেনি। তবে আমরা মাথা উঁচু করেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার