বিশ্বকাপে টাইগারদের কাছে যে প্রত্যাশা রাজ্জাকের

news-image

বিশেষ সংবাদদাতা : ব্যক্তিগত প্রস্তুতি শেষ। শনিবার হয়ে গেছে কোভিড টেস্টও। এখন টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর প্রহর গোনা। সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর (রোববার) রাতে ওমান যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেখানে একদিন কোয়ারেন্টাইনে থেকে ৫ অক্টোবর শুরু হবে টিম বাংলাদেশের প্রস্তুতি।

বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আগে প্রথম রাউন্ডের বাধা পারতে হতে হবে রিয়াদ, সাকিব, মুশফিকদের। আগামী ১৭ অক্টোবর থেকে প্রথম পর্ব শুরু ওমানে। প্রথম পর্বে টিম বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড। আর তাই আগে ওমান যাওয়া।

ইতিহাস জানাচ্ছে, সেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর গত ১৪ বছরে আর কোনো আসরের মূল পর্বে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। এবার কী করবে রিয়াদের দল? মূল পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের সঙ্গে পেরে উঠবে শক্তিতে? টাইগারদের আসলে কত দূর যাওয়ার সামর্থ্য আছে?

বাংলাদেশকে কত দূর ও কোথায় দেখতে চান? জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকের কাছে ছুড়ে দেয়া হয়েছিল এ প্রশ্ন। রাজ্জাক কোনো টার্গেট বেঁধে দিতে নারাজ। তিনি প্রিয় জাতীয় দলের সাফল্য দেখতে উন্মুখ হয়ে আছেন। তবে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে রাখা কথা বলতে রাজি নন।

রাজ্জাকের মতে, ভালোর শেষ নেই। তিনি সবচেয়ে খুশি হবেন চ্যাম্পিয়ন হলে। আজ মিডিয়ার মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। আশা করবো যেন ভালো একটা ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। আমি তো খুশি হবো চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত সবাই তাতেই খুশি হবেন। আমি চাইবো বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান