বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স: সাকিব

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হতো। সেটা না হওয়ায় আক্ষেপ থাকা স্বাভাবিক। তবে পারপরম্যান্সের দিক থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকেই নিজেদের ইতিহাসে সেরা বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যাডিলেডে রবিবার সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান এই জয়ের সুবাদে পেয়েছে সেমিফাইনালের টিকেট।

পাঁচ ম্যাচে দুই জয়ে এবারের আসর শেষ করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ১০৪ রানে হার। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জয় তুলে নেয় সাকিবের নেতৃত্বাধীন দল।

ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ পারফর্ম করে বাংলাদেশ। যদিও বৃষ্টি আইনে হারতে হয় ৫ রানে। এরপর পাকিস্তানের বিপক্ষে এদিনের হার।

এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একের অধিক জয় ছিল না বাংলাদেশের। একটি জয় ছিল, সেটাও ২০০৭ সালের প্রথম আসরে। এবার নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব সেই দিকটির কথাই উল্লেখ করলেন। সাকিব বলেন, ‘ফলাফলের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সেরা পারফরম্যান্স। আরও ভালো করতে পারতাম। তার পরও বলবো, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভাল কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো।’

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল টাইগারদের। কিন্তু পরে ব্যাটাররা পথ হারালে চ্যালেঞ্জিং পুঁজি গড়া হয়নি।

সাকিব বলেন, ‘মাঝ পর্যায়ে আমরা ৭০/১ ছিলাম। এরপর ১৪৫-১৫০ এর কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই পিচে খুবই যৌক্তিক স্কোর হতো। জানতাম নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন হবে তাই সেট ব্যাটারদের শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম আমরা। যা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার