বিশ্বকাপের মূল স্কোয়াডে রুবেল, কি জানালো বিসিবি?

news-image

স্পোর্টস ডেস্ক : গত ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়। সেই স্কোয়াডে রুবেল হোসেন ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটারের ভূমিকায়। বিশ্বকাপ শুরুর ঠিক আগে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে।

শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিসিবি জানায়, বিসিবির জাতীয় দল নির্বাচন প্যানেল শনিবার রুবেল হোসেনের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। রুবেল স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলের সাথে ওমান যাত্রা করেছিলেন এবং এখন স্কোয়াডের সদস্য হিসেবে বিবেচিত হবেন। রুবেল বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

বিসিবির বিজ্ঞপ্তিতে রুবেলের অন্তর্ভুক্তির পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপ দলে কারও কারও ইনজুরির সমস্যা আছে। তাই স্ট্যান্ডবাই থেকে রুবেলকে মূল দলে টেনে নিয়েছি আমরা। প্রাথমিকভাবে আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ আছে, তার জন্যই আসলে রুবেলকে নেওয়া।

প্রধান নির্বাচকের এমন বক্তব্যে এটি স্পষ্ট যে, এ মুহূর্তে ওমানে বাংলাদেশ দলে পেস ডিপার্টমেন্টে ইনজুরি সমস্যা চলছে। যে কারণে পেসারের বদলিতেই আরেক পেসার রুবেলকে নেওয়া। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন ওমান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বকাপ দলের মূল পেসার তাসকিন আহমেদের ইনজুরি।

এখন প্রশ্ন উঠেছে- প্রস্তুতি ম্যাচে রুবেলের হাতে বল উঠবে নিশ্চিত। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে সে সুযোগ কি পাবেন তিনি? জানা গেছে, সে পর্যন্ত তাসকিন সম্পূর্ণ ফিট হয়ে উঠলে রুবেলকেই ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাবে দল।

আগামী ১২ অক্টোবর শ্রীলংকা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। ম্যাচ দুটি খেলতে আজ ওমান ছেড়ে আবুধাবির পথে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর বিশ্বকাপের প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবেন রিয়াদ-সাকিবরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান