বিশ্বকাপের গ‍ান নিয়ে বির্তকিত পিটবুল-লোপেজ

claudia_bg_701636494বিনোদন ডেস্ক: কিংবদন্তী খেলোয়াড় পেলে পেন এবারের ফুটবল বিশ্বকাপ এ ব্রাজিলের জন্য একটি গান লিখেছেন। ‘উই আর ওয়ান (ওলে ওলা)’ শিরোনামের গানটি গেয়েছেন পিটবুল ও জেনিফার লোপেজ। সম্প্রতি গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
গানটি প্রচারের পর পর ব্রাজিলের ফুটবল প্রেমীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কথা হলো ব্রাজিলকে অনুপ্রেরনা দেয়ার জন্য গানটি করা হয়ে থাকলেও আমেরিকান র‌্যাপ গায়ক পিটবুল এবং শিল্পী জেনিফার লোপেজ কেন গানটি গাইলেন। আর ব্রাজিলের শিল্পী হয়েও ক্লাউডিয়া লাত্তেকে গানটির শেষে শুধুমাত্র কিছু সময় গাইতে দেয়া হয়েছে। কেন তাকে কেন্দ্রীয় শিল্পী করা হলো না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজীলের ফুটবল প্রেমীরা।
আরও অভিযোগ জানা যায়, গানটির বেশীরভাগই ইংলিশ ও স্প্যানিশ ভাষায় শুধুমাত্র কয়েক সেকেন্ড এর জন্য স্থানীয় পর্তুগীজ ভাষায় কিছু লাইন গেয়েছেন লাত্তে। ব্রাজিলের এক সাংবাদিক মন্তব্য করেন, ‘ব্রাজিলের মিউজিক পুরো বিশ্বে জনপ্রিয় আর এই গান সেই সুনাম নষ্ট করেছে।’
অথচ শাকিরার ‘লা লা লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ২৭ মিলিয়ন বারেরও বেশি গানটি দেখেছেন দর্শক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার