বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের রাশিয়া বিশ্বকাপের আগে দল হিসেবে একটু নড়বড়ে অবস্থাতেই আছে দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। অনেকেই দলটিকে ‘মেসিনির্ভর’ বলে সমালোচনা করছেন। এর মধ্যেই এল আরেক দুঃসংবাদ। বিশ্বকাপের ৬ দিন আগে হাঁটুর ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। এই কারণে তার বিশ্বকাপটাই শেষ হয়ে গেল! আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

স্পেনে অনুশীলন ক্যাম্প চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন লানজিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের মাধ্যমে আর্জেন্টিনা ফেডারেশন জানায়, ‘আজ সকালের অনুশীলনে ইনজুরিতে পড়েন লানজিনি। তার ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছে।’

গ্রীষ্মকালীন ট্রান্সফারে ওয়েস্টহ্যাম থেকে লিভারপুলে যাওয়ার কথা রয়েছে ২৫ বছর বয়সী লানজিনির। এই ইনজুরির দীর্ঘ সময়ের জন্য সাইডলাইনে চলে গেলেন তিনি। তবে তার ইনজুরিতে বড় চিন্তার ভাজ পড়লো আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির কপালে। কারণ লানজিনিকে শুরু থেকেই একাদশে রাখার পরিকল্পনা ছিল তার।

আগামী শনিবার বিশ্বকাপের জন্য রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে লড়াই দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আকাশী-নীল জার্সিধারীরা। এই গ্রুপে আরও রয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে। তবে স্কোয়াড থেকে ২৫ বছর বয়সী এই তরুণের ছিটকে পড়া নিঃসন্দেহে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার