বিশ্বকাপের আগে দেশের বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে আমেরিকাতেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘(ওয়ানডে) বিশ্বকাপে প্রস্তুতির ঘাটতি ছিল না। কোচ না থাকলেও আমাদের ধারাবাহিকতা তো ছিল। কোচ সময় কম পেয়েছে, এর মানে এই না যে প্রস্তুতির ঘাটতি (ছিল)। এটা কোনো কারণ না। সামনে বিশ্বকাপের আগে আমরা জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলব। এখন বিপিএল হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমরা প্ল্যান করছি স্বাগতিক দলের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের প্রস্তুতির মধ্যেই পড়ে।’

এদিকে, চলতি বিপিএলে ফর্মে নেই বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন জালাল, ‘একজন ক্রিকেটারের ফর্ম নাই, এ কথায় আমি বিশ্বাস করি না। শান্ত পারফর্ম করছে না, সে ক্লাস প্লেয়ার। আন্তর্জাতিক সিরিজ শুরু হলে দেখবেন সে ব্যাক ইন ফর্ম। সাকিবের চোখের একটা সমস্যা ছিল যার জন্য সমস্যা হচ্ছিল। আশা করি যেহেতু এখন সে ব্রেক নিয়েছে পরে সে আমাদের সঙ্গে যোগ দিবে।’

একইসঙ্গে সাকিবের রানে ফেরা নিয়েও এই বিসিবি কর্মকর্তা কথা বলেছেন, ‘কোনো সন্দেহ নেই সে (সাকিব) আমাদের সেরা প্লেয়ার। সে পারফর্ম করবেই। এটা তো তাদেরও জানা আছে যে তারা কী পারফর্ম করতে পারবে। তারা হচ্ছে ক্লাস প্লেয়ার। ক্রিকেট হচ্ছে এমন এক বিষয়, যেখানে এক সিজন ভালো না করলেও পরের সিজনে অনেকে ভালো খেলছে। এমন ওঠা-নামা থাকেই। এর মানে এই না যে আউট অফ ফর্ম।’

বর্তমানে বিপিএলের ম্যাচে ব্যস্ত টাইগার ক্রিকেটাররা। আগামী ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের নবম আসরের পর্দা নামবে। এর তিনদিন পরই (৪ মার্চ) ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে শান্ত’র দল। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান