বিশ্বকাপের আগে জোরপূর্বক গোপনাঙ্গ পরীক্ষা, নারী ফুটবলারের অভিযোগ

news-image

স্পোর্টস ডেস্ক : জার্মানিতে ২০১১ নারী বিশ্বকাপের আগে এক দেশের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তাদের দলে পুরুষ ফুটবলার রয়েছে। নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ঘানা অভিযোগ করে জানিয়েছিল, ইকুয়েটোরিয়াল গিনি দলে পুরুষ ফুটবলার রয়েছে। এরপর সেই বিশ্বকাপে যেতে সুইডেন দলের সব নারী ফুটবলারের গোপনাঙ্গ পরীক্ষা করা হয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

তবে এই গোপনাঙ্গ পরীক্ষা দলের ফুটবলারদের মাঝে অস্বস্তি তৈরি করেছিল। তারা অনেকটা বাধ্য হয়েই অংশগ্রহণ করেছিলেন বলে দাবি করেন সে সময়ের সুইডেন দলের ফুটবলার নিলা ফিশার। তিনি জানান, ২০১১ সালের বিশ্বকাপের আগে এমনটাই ঘটেছিল তাদের দলে। ফিশার একটি বই লিখেছেন। সেখানেই তিনি উল্লেখ করেন ২০১১ সালের সেই ঘটনার কথা।

আই ডোন্ট ইভেন সে হাফ অফ ইট’এর এই বইটিতে ফিশার জানান, তাদের নিম্নাঙ্গ দেখে লিঙ্গ নির্ধারণ করা হয়েছিল। এমনকি একজন পুরুষ চিকিৎসক ছিলেন তাদের দলে। তিনি নিজে মেয়েদের নিম্নাঙ্গ না দেখলেও তার উপস্থিতিতেই দলের নারী চিকিৎসক ফুটবলারদের ঘরে যান। সেখানে ফুটবলারদের প্যান্ট এবং নিম্নাঙ্গের অন্তর্বাস খুলতে বলা হয়।

ফিশার তার বইতে লেখেন, ‘আমাদের বলা হয়েছিল নিম্নাঙ্গের চুল না কাটতে। সেই সঙ্গে চিকিৎসক এসে আমাদের দেখবেন বলেও জানানো হয়েছিল। আমরা কেউ বুঝিনি কেন চুল কাটতে পারব না। কিন্তু আমরা সকলেই নিয়ম পালন করেছিলাম। আমাদের মনে হয়েছিল নিশ্চয়ই অন্য কোনো উপায় থাকবে লিঙ্গ নির্ধারণ করার। কিন্তু আমরা বাধ্য হয়েছিলাম নিয়ম মানতে। কী করব? সামনে বিশ্বকাপে খেলার সুযোগ। আমরা চাইছিলাম এই অস্বস্তিকর এবং অপমানকর কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায়।’

পরে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিশার বলেন, ‘আমি একটা জিনিসই বুঝেছিলাম। আমাকে দ্রুত প্যান্ট এবং অন্তর্বাস একসঙ্গে নামাতে হবে। ফিজিও দেখবেন এবং মাথা নেড়ে ‘হ্যাঁ’ বলবেন। দলের চিকিৎসক তখন দরজার বাইরে আমার ঘরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। সেই চিকিৎসক খাতায় নোট নেন এবং পাশের ঘরে চলে যান।’

তিনি আরও বলেন, ‘দলের সকলের পরীক্ষা করার পর, বলা ভালো নিম্নাঙ্গ দেখার পর দলের চিকিৎসক জানান যে দলে সকলে নারী রয়েছে। সেবার দলে খুবই ভালো পরিবেশ ছিল। সেই জন্যই হয়তো এটা করা সম্ভব হয়েছিল। কিন্তু খুবই অস্বাভাবিক একটা ঘটনা ছিল ওটা। সকলেই খুব অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলাম।’

উল্লেখ্য, ২০১১ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার দু’সপ্তাহ আগে ফিফা জানিয়েছিল যে, অংশগ্রহণকারী দলের সকলের লিঙ্গ সঠিক ভাবে নির্ধারণ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার