বিশ্বকাপকে ঘিরে আবারও নগ্ন হওয়ার ঘোষণা

61173_1বিনোদন প্রতিবেদক : গত ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন ভারতের বিতর্কিত মডেল পুনম পা-ে। কিন্তু ভারত চ্যাম্পিয়ন হলেও নিজের কথা রাখেননি তিনি। এর পক্ষে অনেক যুক্তিও দাঁড় করিয়েছিলেন। সেই স্ট্যান্টবাজির জের ধরে মিডিয়ার নজর ঠিকই কাড়তে সক্ষম হয়েছেন এই মডেল। এরপর ‘নেশা’ ছবির মধ্য দিয়ে বলিউডেও অভিষেক হয় তার। এ ছবিতে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়ে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। এবারের বিশ্বকাপেরও আর বেশি দেরি নেই। আসছে ফেব্রুয়ারিতেই বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। আর তাই তো এবারও মিডিয়ার নজর পুনমের দিকে। পুনম নিজেও সেটা জানেন। তাই এবারও বিশ্বকাপকে সামনে রেখে চমক রাখছেন তিনি। পুনম আবার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচের জয়ে এক এক করে নিজের কাপড় খুলবেন। আর বিশ্বকাপ জিতলে পুরোপুরি নগ্ন পুনমকে দেখতে পাবেন সবাই। আর সেই ছবি তিনি প্রতি ম্যাচের পরই আপলোড করবেন নিজের টুইটার একাউন্টে। পুনমের এমন ঘোষণায় বেশ হৈ চৈ পড়ে গেছে ভারতীয় মিডিয়ায়। তবে এবারও তিনি কথা রাখবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি একটি চ্যানেলকে পুনম পা-ে বলেন, গতবারের প্রেক্ষাপট একদম ভিন্ন ছিল। কিন্তু আমি একজন ক্রিকেটপ্রেমী হিসেবে সবার জন্য বিশ্বকাপের জন্য বাড়তি চমক রাখতে চাই। তাই এবারের এ আয়োজন। ভারতের প্রতি ম্যাচের জয়েই আমি এক এক করে কাপড় খুলবো। আর শেষ পর্যন্ত টিকে থেকে ভারত যদি চ্যাম্পিয়ন হয় তবে নগ্ন পুনমকে দেখতে পাবেন সবাই। এরই মধ্যে একটি পেজও আমি খুলেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ যোগ হচ্ছেন এ পেজে। আশা করছি বেশ ভাল একটি আয়োজন হবে এবার। অপেক্ষায় থাকুন। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার