বিশেষ বাহিনীর অভিযানে আফগান আইএস প্রধান নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তথাকথিত ইসলামিক স্টেট- আইএস জঙ্গি গোষ্ঠীর প্রধান আবদুল হাসিব এক অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও আফগান কর্মকর্তারা।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ১০ দিন আগে তার মৃত্যু হয়। গত মার্চে কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিবকে দায়ী করা হচ্ছিলো। ভয়াবহ ওই হামলায় সেসময় অন্তত ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

এর আগে গতমাসে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছিলো, হাসিব সম্ভবত মার্কিন এবং আফগান বিশেষ বাহিনীর এক অভিযানে নিহত হয়েছে। যদিও তখন এর সত্যতা জানাতে ব্যর্থ হয়েছিলো আফগানিস্তানের সরকারী কর্মকর্তারা।

গত ১৩ এপ্রিল নাঙ্গারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। পরবর্তীতে ওই হামলায় দুই মার্কিন সেনা নিহতের খবর জানায় পেন্টাগন। ওই একই অভিযানে আবদুল হাসিবের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে, এখন পর্যন্ত আইএসের পক্ষ থেকে হাসিবের মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার