বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় ইন্ডিগোকে শোকজ

news-image

অনলাইন ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় ইন্ডিগো এয়ারলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

গত ৮ মে রাঁচি বিমানবন্দরে হায়দারাবাদগামী ইন্ডিগো বিমানে উঠতে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সেই সময় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্নজন। অবশ্য ইন্ডিগো নিজেদের সাফাই গেয়ে জানিয়েছিল, ওই শিশু বিমানে উঠতে ভয় পাচ্ছিল। তার জন্য অন্য যাত্রীরাও বিব্রত হচ্ছিলেন। গ্রাউন্ড স্টাফরা ওই শিশুকে শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, বিমানকর্মীরা ওই শিশুর সঙ্গে অমানবিক আচরণ করছিলেন।

পরে বিষয়টি দেশটির মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বলেন, কোনো মানুষের সঙ্গেই এমন আচরণ করা যায় না। কেন্দ্র সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। তিনি নিজেই এ ঘটনার তদন্তের কাজ খতিয়ে দেখার কথা জানান। এমনকি দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এরপর ঘটনাটি তদন্তের দায়িত্ব নেয় ডিজিসিএ। তারা জানায়, কমিটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর প্রমাণ পেয়েছে যে ওই যাত্রীর সঙ্গে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সেই কারণেই এই বিমান সংস্থাকে শোকজ নোটিশ দেওয়া হলো। আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ইন্ডিগো জানিয়েছে, ডিজিসিএর সঙ্গে এ বিষয়ে তাদের যোগাযোগ হয়েছে। শিগগিরই এর উত্তর দেবে তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান