বিশাল স্কোর গড়েও বিদায় মুম্বাইয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : আগেরদিন রাজস্থান রয়্যালসকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েই এবারের আইপিএলের প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবুও তাদের অপেক্ষা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের জন্য।

এই ম্যাচে মুম্বাই যদি রান রেট বাড়িয়ে নেয়ার মত জয় পায়, তাহলে প্লে-অফে উঠবে তারাই। সে লক্ষ্যে আজ মুম্বাইয়ের লড়াইটা ছিল দুর্দান্ত। কিন্তু তাতে লাভ হলো না কিছুই। ২৩৫ রানের বিশাল স্কোর গড়া এবং ৪২ রানের ব্যবধানে জয় – কোনোটাই কাজে লাগেনি মুম্বাই ইন্ডিয়ান্সের।

কেকেআরের সঙ্গে সমান ১৪ পয়েন্ট হলেও রান রেটে অনেক পিছিয়ে থাকার কারণে, বিদায় নিতেই হলো তাদেরকে। কারণ, মুম্বাইয়ের ২৩৫ রানের জবাবে ১৯৩ রানে গিয়ে থাকে হায়দরাবাদ। তাতে জয় পেলেও মুম্বাইর রান রেট বাড়েনি।

২৩৫ রান করার পর প্লে-অফে খেলতে হলে হায়দরাবাদকে ৬৫ রানের মধ্যে বেধে ফেলতে পারলেই মুম্বাইর সিকে ছিঁড়তো। কিন্তু সেটা পারেনি তারা। হায়দরাবাদের স্কোর হয়ে যায় প্রায় ২০০ ছুঁই ছুঁই।

২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানের শুরুটা ছিল দারুণ। জেসন রয় আর অভিষেক শর্মা মিলে ৬৪ রানের জুটি গড়েন। অভিষেক ৩৩ এবং জেসন রয় করেন ৩৪ রান। মানিস পান্ডে ৪১ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। মিডল অর্ডারে প্রিয়াম গার্গ করেন ২৯ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করে হায়দরাবাদ।

এর আগে বাবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ইশান কিশানের ৮৪ এবং সুর্যকুমার যাদবের ৮২ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান