বিরোধী দলগুলো জোট বাঁধছে মোদির বিরুদ্ধে

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একজোট হচ্ছে।

দেশটিতে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেইসময় বিরোধী দলগুলোর এই জোট বিজেপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। তবে ততদিন পর্যন্ত দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারে কি না তা নিয়ে সংশয়ও রয়েছে।

সম্প্রতি মানহানির অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। এই নিয়ে তাকে পার্লামেন্টেও অযোগ্য ঘোষণা করা হয়। তার নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করেছে। এমন ঘটনার পরেই দেশটির বিরোধী দলগুলো জোট বাঁধতে শুরু করেছে।

এই নিয়ে দেশটির বিরোধী রাজনীতিবিদরা বলছেন, রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা এবং দুই বছরের জেল মোদি সরকারের শক্তিশালী কৌশলের সর্বশেষ প্রমাণ।

রয়টার্স বলছে, রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরে, ১৪টি রাজনৈতিক দল যৌথভাবে ভারতীয় সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এতে বলা হয়েছে, বিরোধী দলগুলোকে ফেডারেল তদন্তকারী সংস্থাগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে। আদালত ৫ এপ্রিল এই আবেদনের শুনানি করবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান