বিরাটাকার সৌরকলঙ্ক, বিজ্ঞানীরা উৎকণ্ঠায়

news-image

অনলাইন ডেস্ক : করোনার পর ২০২০ সালে আর কী কী দূর্বিপাক বাকি আছে তার হিসেব কষছে মানবসভ্যতা। মহাজাগতিক রোমাঞ্চ বয়ে নিয়ে আসছে আরেক নতুন সমস্যা। বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে ‘সৌরকলঙ্ক’ (Sunspot)।

সূর্য থেকে বেরিয়ে আসা আগুনের বিরাট বিরাট শিখা ‘সোলার ফ্লেয়ারে’র পর দেখা মিলল এই সৌরকলঙ্কের। বিশালাকার চেহারা তার। ৫০ কিমি ব্যাসার্ধ তার পরিমাপ। বিজ্ঞানের ভাষায় তার নাম AR2770। যা পৃথিবীর জন্য মোটে সুখবর নয়।

সোলার ফ্লেয়ার পৃথিবীতে মানবসভ্যতা, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশের আবহাওয়ার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠছে। এরা হঠাৎই ছুটে এসে তছনছ করে দিতে পারে।

সৌরচক্রের উপর নির্ভর করে সৌরকলঙ্কের কমা ও বাড়া। সৌরচক্রের মধ্যেই সূর্যের গায়ে দেখা যায় সৌরকলঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, যত সৌরকলঙ্ক বৃদ্ধি পাবে তত বেড়ে যাবে সৌরচক্রের শক্তি।

সানস্পট সূর্যের একটি অন্ধকার অঞ্চল। যা অন্যান্য অংশের তুলনায় তুলনামূলকভাবে শীতল। এই সানস্পটগুলিতে আয়ন যুক্ত গ্যাস রয়েছে যা শক্তিশালী চৌম্বকীয় শক্তির ক্ষেত্র তৈরি করে। আমাদের সূর্যের গ্যাসগুলি ক্রমাগত চলমান, যারা এই ‘চৌম্বকীয় ক্ষেত্রে’র কারণে নিয়মভঙ্গ করতে বাধ্য হয়। যা কখনই একই নিয়মে কাজ করে না। এই সৌরকলঙ্ক বা চৌম্বকীয় ক্ষেত্র বৃদ্ধি পেলে সূর্য থেকে বেরিয়ে আসে সৌরবায়ু, সৌরঝড়, সৌরঝলক। যা ভয়ঙ্কর বিপ্পজনক।

সৌরকলঙ্ক বাড়লে পৃথিবীর কী কী ক্ষতি হবে:

* কৃত্রিম উপগ্রহ গুলি তছনছ হয়ে যাবে।

* টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হবে।

*বিদ্যুৎ পরিষেবা ব্যহত হবে।

* আকাশে উড়ন্ত বিমান আক্রান্ত হবে।

*মেরুজ্যোতির বদল ঘটবে।

* পৃথিবীর তাপমাত্রার হেরফের হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার