বিরাটকে সরিয়ে ওয়ানডেতেও ভারতের অধিনায়ক রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়। বিরাট কোহলিকে বাদ দিয়ে অধিনায়ক নির্বাচন করা হয় রোহিত শর্মাকে। এরপর জল্পনা চলছিল, ওয়ানডেতেও হয়তো রোহিত শর্মাকে নেতৃত্বে নিয়ে আসা হতে পারে।

শেষপর্যন্ত সেটাই ঘটলো। একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি শুধুমাত্র টেস্টেই ভারতকে নেতৃত্ব দেবেন।

এমনিতে ভারতকে একদিনের ক্রিকেটে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তার জয়ের রেকর্ড ৮০ শতাংশ। বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন। ফাইনালে হারিয়েছিলেন বাংলাদেশকে। এবার স্থায়ীভাবে রোহিতের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল বিসিসিআই।

আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই ৫০ ওভারের ক্রিকেটে রোহিত-যুগ শুরু হতে যাচ্ছে। যার ফলে এবার থেকে সাদা বলের সবধরনের ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

৯৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। জিতেছেন ৬৫টি ম্যাচে। এর মধ্যে কোহলি করেছেন ৫,৪৪৯ রান। গড় ৭২.৬৫। তার নেতৃত্বে একাধিক দ্বি-পাক্ষিক সিরিজ জিতেছে ভারত।

তবে বিরাটের নেতৃত্বে বড় কোনও টুর্নামেন্ট জেতেনি টিম ইন্ডিয়া। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে কার্যত বশ্যতা স্বীকার করতে হয়েছিল। যা বিরাটের একদিনের অধিনায়কত্বে সবচেয়ে বড় ক্ষত হিসেবে থেকে যাবে। এরপর টি-টোয়েন্টিতে এবারের বিশ্বকাপেও পাকিস্তানের কাছে নাস্তানাবুধ হয়েছিল ভারত।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার