বিয়ের ব্যস্ততায় বিপিএল দেখা হয়নি মিলারের

news-image

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। বিয়ের ঘোষণা গত বছরের আগস্টেই দিয়েছেন তিনি। হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সাড়া দেন প্রেমিকা কামিলা।

তবে বিয়েটা এখনও করা হয়ে ওঠেনি ৩৪ বছর বয়সী মিলারের। বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। যে কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটারের। ওই কারণে বিপিএলসহ কোন খেলাই তার সম্প্রতি দেখা হয়নি।

ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। রোববার ঢাকা পৌঁছে বরিশালের অনুশীলনে যোগ দেওয়া মিলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি কোন খেলাই দেখিনি। ক্ষণিকের জন্য ছুটি নিয়েছিলাম। আমি দ্রুতই বিয়ে করতে যাচ্ছি, যে কারণে প্রস্তুত হওয়া নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।’

তবে ক্রিকইনফোতে স্কোর বোর্ড ও পয়েন্ট টেবিলে নজর ছিল বলেও জানিয়েছেন এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলা মিলার, ‘আমার ফোনে ক্রিকইনফোয় ঢুকে খোঁজ-খবর রাখতাম। পয়েন্ট টেবিলে বরিশাল কী অবস্থায় আছে তাতে নজর রাখতাম।’

সোমবার ফরচুন বরিশাল এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। মিলার ওই একটা ম্যাচ ধরেই বিপিএল খেলতে এসেছেন। তবে ওই ম্যাচ জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন তিনি। বরিশাল ফাইনালে উঠলেও তাকে পাওয়া যাবে। আর চট্টগ্রামের বিপক্ষে হারলে এক ম্যাচেই শেষ হবে মিলারের এবারের বিপিএল যাত্রা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার