বিমানের টয়লেটে যেভাবে লুকানো ছিল সাড়ে ৪ কেজি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ সোমবার দুপুরে এ স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ বিমানের টয়লেটে বিশেষভাবে লুকানো ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে স্বর্ণ পাচারের খবর পেয়ে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বিমানের ভিতরে প্রবেশ করে। প্রাপ্ত তথ্যানুযায়ী বিমানের টয়লেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণে বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান