বিমানবালাদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক করলো পাকিস্তান এয়ারলাইনস

news-image

অনলাইন ডেস্ক : কেবিন ক্রুদের (বিমানবালা) জন্য নতুন নিয়ম জারি করেছে পাকিস্তানের জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। নতুন নিয়মে বলা হয়েছে, কেবিন ক্রুদের অন্তর্বাস পরিধান বাধ্যতামূলক।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএ-এর নতুন এই অদ্ভুত নিয়ম অনুযায়ী সকল কেবিন ক্রুকে ফর্মাল পোশাকের নিচে অবশ্যই অন্তর্বাস পরতে হবে।

পিআইএ দাবি করেছে, বিমানের ক্রুদের ভালো বেশভূষার অভাবে সংস্থাটির ওপর বাজে ছাপ পড়ছে এবং এটির ‘নেতিবাচক ভাবমূর্তি’ তৈরি হচ্ছে।

পিআইএ ফ্লাইট সার্ভিসেসের জেনারেল ম্যানেজার আমির বশির জিও নিউজকে নতুন নিয়মের একটি গাইডলাইন পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে যে আন্তঃনগর ফ্লাইটের কিছু কেবিন ক্রু ক্যাজুয়াল পোশাক পরে কাজ করছেন, হোটেলে থাকছেন, ও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এ ধরনের পোশাকের কারণে মানুষের মনে পিআইএ নিয়ে মন্দ ইমপ্রেশন তৈরি হচ্ছে। এটির ফলে ওই ব্যক্তি এবং একইসঙ্গে সংস্থার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।’

রিপোর্ট, আমির বশির কেবিন ক্রুদের ফর্মাল প্লেইন পোশাকের নিচে ‘উপযুক্ত অন্তর্বাস’ পরিধানের মাধ্যমে ‘উপযুক্তভাবে পোশাক’ পরতে বলেছেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নারী ও পুরুষের পরিধান করা পোশাক আমাদের সাংস্কৃতিক এবং জাতীয় নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত।

এছাড়া গাইডলাইনে বলা হয়েছে। এ নির্দেশ যাতে সঠিকভাবে পালন করা হয়, সেজন্য পিআইএ এখন থেকে কেবিন ক্রুদের ওপর নিয়মিত নজর রাখবে। এর ব্যত্যয় ঘটলে সেই তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার