বিমানবন্দর এলাকার যানজট নিরসনে কী করবেন, জানালেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর এলাকার যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে।’

আজ সোমবারে দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রত্যেকটা কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি।’

এ সময় মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করার অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান