বিমানবন্দরে সোহেল তাজের সুটকেসের তালা ভেঙ্গে তল্লাশি

news-image

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে।

তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কেউ একজন তাকে না জানিয়েই তার সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালায়।

এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার সুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। সুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি ২২ অক্টোবর, ২০১৭ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছি এবং ফিরেই আমার সুটকেসটা খোলা অবস্থায় পেলাম। আমার নাম স্পষ্টভাবে সুটকেসের নেমট্যাগে লেখা ছিল।’

স্ট্যাটাসের সঙ্গে তালা ভাঙা সুটকেসের ছবিও যোগ করেছেন তিনি।

তাজউদ্দীন আহমদের সবচেয়ে ছোট ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের আবারও মন্ত্রিসভা এবং দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের গুঞ্জন শোনা গেছে। তবে সেগুলো শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি। চ্যানেল আই অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার