বিবিসি ডয়েচে ভেলে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইট বন্ধ করল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। যার মধ্যে রয়েছে বিবিসি, ডয়েচে ভেলে, ভয়েস অব আমেরিকা। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া বারবার অভিযোগ করে আসছে, পশ্চিমা মিডিয়াগুলো একপাক্ষিক এবং রুশবিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। মস্কোর দাবি, এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশবিরোধী অবস্থান নিয়েছে।

শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি প্রতিষ্ঠান জানায়, তারা বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, ডয়েচে ভেলে এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

রোসকোমনাডজোর নামের তদারকি সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি মালিকানাধীন তথ্যের উৎসের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।’ ওই বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সীমানায় এসব তথ্যের উৎস বন্ধ করে দেওয়ার কারণ তাদের নির্বিচার এবং পদ্ধতিগতভাবে ভুয়া তথ্য সংবলিত উপকরণ ছড়িয়ে দেওয়া।’

ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ’ সামরিক অভিযানের পদ্ধতি, রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিক বন্ধ করে দেয়। ফেসবুকের মালিক মেটা, অ্যালফাবেট ইনকরপোরেশন গুগল, ইউটিউব এবং টিকটক ইতোমধ্যে আরটি এবং স্পুটনিকের প্রচার ইউরোপীয় ইউনিয়নে বন্ধ করে দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার