বিবিসির দিল্লি-মুম্বাই অফিসে চলছে আজও তল্লাশি

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও নয়া দিল্লি অফিসে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছেন ভারতের আয়কর কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার কার্বালয় দুটিতে হানা দেন দেশটির আয়কর কর্মকর্তারা। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা নিয়ে বিবিসির একটি তথ্যচিত্র প্রকাশের এক মাসের মধ্যে এ অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিবিসি তাদের ভারতীয় কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছে। ওই ইমেইলে নির্দেশনা দেওয়া হয়েছে— সম্প্রচার দল ছাড়া বাকি সব কর্মী যেন বাড়ি থেকে কাজ করেন।

এ ছাড়া এতে আরও বলা হয়েছে, কর্মীরা চাইলে তাদের ব্যক্তিগত আয়ের তথ্য না-ও দিতে পারেন। তবে যদি বেতন সংক্রান্ত কোনো প্রশ্ন করা হয় সেই উত্তর যেন তারা দেন। এ ছাড়া কর্মীদের উপদেশ দেওয়া হয়েছে, তারা যেন আয়কর কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং তাদের করা প্রশ্নের যথাযথ উত্তর দেন।

এদিকে ভারতের আয়কর বিভাগের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিবিসির অফিসের ভেতর জরিপ চালিয়েছেন তারা। আজ বুধবার উচ্চপদস্থ কর্মকর্তাদের জেরা এবং অ্যাকাউন্ট বিভাগে তদন্ত করা হবে। বিবিসির বিরুদ্ধে অবৈধ কর সুবিধা, কর ফাঁকি, ডাইভার্সন অব প্রফিট এবং আইন ভঙ্গের অভিযোগে তদন্ত করছেন আয়কর কর্মকর্তারা।

সূত্রটি দাবি করেছে, বিবিসিকে আগেও কর সংক্রান্ত বিষয়ে নোটিশ দিয়েছিল আয়কর বিভাগ। তবে তাতে তারা সাড়া দেয়নি।

গতকাল অভিযান চালানোর পর রাত সাড়ে ১০টার দিকে একটি বিবৃতি দেয় বিবিসি। এতে তারা জানায়, তাদের বেশিরভাগ কর্মী অফিস ছেড়ে গেছেন। কিন্তু কয়েকজনকে ভবনে অবস্থান করে আয়কর কর্মকর্তাদের সহায়তা করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান