বিবাহিত নারীকে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়

news-image

অনলাইন ডেস্ক : বিবাহিত নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণের আওতায় ফেলা যাবে না। গতকাল বৃহস্পতিবার এমন রায় দিয়েছেন ভারতের কেরালা হাইকোর্ট। এক যুবকের বিরুদ্ধে করা ধর্ষণের মামলার রায় দিতে গিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন আদালত। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগ থেকে ওই যুবককে খালাস দেওয়াও হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ২০১৮ সালে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এক নারী দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন ওই যুবক।

ওই নারীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিযুক্ত যুবকের। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়াতেও যান তারা। সেখানেই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন ওই নারী।

তবে অভিযোগে ওই নারী জানিয়েছিলেন, তার সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। বিবাহের প্রতিশ্রুতি পেয়েছিলেন বলেই এই সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেই সময় আইনিভাবে তিনি বিবাহিত ছিলেন। প্রাক্তন স্বামীর সঙ্গে তখন তার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল।

ওই নারীর অভিযোগ খারিজ করে দিয়েছেন কেরালা হাইকোর্ট। বিচারক কওসর এডাপ্পাগাথ জানিয়েছেন, শুনানির সময়ে একাধিকবার বোঝা গিয়েছে, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। তাছাড়া অভিযোগকারী সেই সময়ে বিবাহিত ছিলেন। সেই অবস্থায় অন্য কোনো বৈবাহিক সম্পর্কে জড়াতে পারেন না তিনি। সেই ক্ষেত্রে বিবাহের প্রতিশ্রুতি একেবারেই অর্থহীন। এই যুক্তিতেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক।

অভিযুক্তকে এই মামলায় বেকসুর খালাস দিয়েছেন কেরালা হাইকোর্ট। রায় দিতে গিয়ে বিচারক জানিয়েছেন, এহেন অহেতুক কারণ দেখিয়ে কারও বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। প্রতারণা বা ধর্ষণ- কোনও অভিযোগই এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ধরনের আরেকটি মামলায় রায় দিয়েছিলেন কেরালা হাইকোর্ট। সেই রায়ে বলা হয়েছিল, বিবাহিত পুরুষের সঙ্গে যদি কোনো নারী শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেক্ষেত্রেও ধর্ষণের অভিযোগ আনা যাবে না।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার