বিবাহিত ও উচ্চশিক্ষিত পুরুষরাই বেশিদিন বাঁচেন!

news-image

লাইফস্টাইল ডেস্ক : পুরুষের চেয়ে নাকি নারীরা বেশিদিন বাঁচেন, এমনটিই জানা গেছে এক সমীক্ষায়। তবে এবার আরেক গবেষণা বলছে বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পুরুষরা নারীর চেয়েও বেশিদিন বাঁচেন।

ডেনমার্কের শিক্ষাবিদদের মতে, ২৫-৫০ শতাংশ পুরুষ নারীদের চেয়ে বেশি আয়ু পান। যাদের বেশিরভাগই বিবাহিত ও উচ্চশিক্ষিত ডিগ্রিধারী।

বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত এ সমীক্ষায় প্রায় ২০০ বছর ধরে ১৯৯ দেশের পুরুষ ও নারীর জীবনকালের তথ্যাদি পরীক্ষা করা হয়।

সমীক্ষায় দেখা যায়, যে পুরুষদের বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে; তারা নারীদের চেয়েও বেশিদিন বাঁচেন। বিশ্লেষণে আরও দেখা গেছে, উন্নত দেশগুলোতে ১৯৭০ সালের পর থেকে নারীদের বাইরে পুরুষদের বেঁচে থাকার ঝুঁকি কমেছে।

বিশেষজ্ঞদের মতে, আয়ুষ্কালের পার্থক্যের উত্থান ও পতন প্রধানত ধূমপানসহ জীবনধারার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্ভর করে।

গবেষকদের মতে, যদিও পুরুষদের আয়ু সাধারণত নারীদের আয়ুষ্কালের চেয়ে কম ও পুরুষদের মৃত্যুর হার সাধারণত সব বয়সেই বেশি হয়।

তবে বিবাহিত ও উচ্চশিক্ষিত পুরুষদের আয়ু নারীদের চেয়েও বেশি বলে দাবি করেন ডেনমার্কের শিক্ষাবিদরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান