বিফ পাকোড়া

news-image

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো বিফ পাকুড়া। রেসিপিটি দিয়েছেন বিশিষ্ট রাঁধুনি রোমানা রহমান মিতু।

বানাতে যা লাগবে
গরুর মাংসের কিমা ২৫০ গ্রাম, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, পাতাকপির বড় পাতা ৫-৬ টি, ময়দা ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা কাপ, পানি পরিমাণ মতো।

বানাবেন যেভাবে
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে মাংসের কিমা দিয়ে সয়া সস, মরিচ গুঁড়া, টমেটো সস, আদা দিয়ে রানড়বা করতে হবে। পানি শুকিয়ে গেলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে রান্না করে হালকা লবণ দিতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে নামিয়ে নিতে হবে।

এরপর বড় পাতিলে পানি গরম করে তার মধ্যে পাতাকপির পাতা সেদ্ধ করে নরম করে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কিমার পুর বানিয়ে পাতাকপির পাতায় চার ভাঁজ করে নিতে হবে। এরপর ময়দা, চালের গুঁড়া ও আদা বাটা দিয়ে বেটার তৈরি করে তাতে কিমার পুর ডুবিয়ে ডুবোতেলে লালচে করে ভাজতে হবে।
হয়ে গেল বিফ পাকোড়া। এবার গরম গরম পরিবেশন করুন। সূত্র: লুক অ্যাট মি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার