বিপিএল-২০২৪ : বরিশালে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ

news-image

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের ড্রয়ে প্রথমে ডাকার সুযোগ পায় রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স।

প্রথম রাউন্ডের প্রথম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে নিয়েছে খুলনা।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। আর বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান