বিপিএল প্লে-অফে কে কার মুখোমুখি হবে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষের পথে। আর মোটে মাত্র বাকী ৪ টি ম্যাচ। এর মধ্যে একটি এলিমিনেটর, দুইটি কোয়ালিফায়ার ও ফাইনাল।

শনিবার মিরপুরে প্রথম পর্বের শেষ ম্যাচের মাধ্যমে নির্ধারিত হয়ে গিয়েছে কোন দলগুলো খেলবে এবারের প্লে-অফে। প্লে-অফে জায়গা করে নেয়া চারটি দল হচ্ছে- খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

এর আগে গত ২১ জানুয়ারি শুরু হয়েছিলো এবারের অষ্টম আসরের বিপিএলের যাত্রা। আর এ আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি। ফাইনালকে সামনে রেখে ২৩ দিনের লড়াইয়ের মধ্যে শেষ হয়েছে রাউন্ড রবিন লিগ পর্বের খেলা। যেখানে ৩০টি ম্যাচ মাঠে গড়িয়েছে। ৬ দলের বিপিএলে লিগ পর্বে বাদ পড়েছে ২ দল। বাকি ৪ দল পেয়েছে প্লে-অফের টিকিট।

গ্রুপ পর্বে তিনটি ভেন্যুতে প্রতিটি দল খেলেছে ১০টি করে ম্যাচ। যেখানে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুই দল আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে কোয়ালিফায়ার পর্বে। যেখানে জিতলেই পাবে ফাইনালের টিকিট। হারলেই অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না, সুযোগ থাকবে আরও একটি।

এছাড়া ১০ ম্যাচে ৫টি করে জয়-পরাজয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এই দুই দল মুখোমুখি হবে ১৪ তারিখ দিনের প্রথম ম্যাচে। দুপুর সাড়ে ১২টায় মিরপুরে হবে ম্যাচটি। এ ম্যাচ হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে দুই দলের একটির। জিতলে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই লড়াইয়ে জয়ী দল পাবে ফাইনালের আসন।

এক নজরে প্লে-অফের সূচি

১৪ ফেব্রুয়ারি এলিমিনেটর খুলনা-চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার বরিশাল-কুমিল্লা
১৬ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী-১ম কোয়ালিফায়ার পরাজিত
১৮ ফেব্রুয়ারি ফাইনাল ১ম কোয়ালিফায়ার জয়ী-২য় কোয়ালিফায়ার জয়ী

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার