বিপিএল থেকে সরে গেলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল থেকে সরে গেলেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।

এদিকে মাশরাফির পরিবর্তে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বুধবার দলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তবে সিলেটের প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। তার সিলেটও ৫ ম্যাচ খেলে এখনও জয় তুলতে পারেনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান